হ্যারি ব্রুকই একাই—ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেও যিনি ম্যাচ হেরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে কাল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েও ম্যাচ শেষে হাসতে পারেননি ব্রুক। তাঁর ২০২ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জেতে শ্রীলঙ্কা।ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি মানেই বিশেষ কিছু। তবে সেই কীর্তিও যখন দলকে জেতাতে পারে না, তখন ব্যক্তিগত অর্জনের আনন্দ ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক।
ব্রুকের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। ইংল্যান্ডের এই অধিনায়ক নিজেই বলেছেন, এমন ডাবল সেঞ্চুরির মূল্য তাঁর কাছে নেই।কাল ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘এটা ভালো লাগার মতো অর্জন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, হারার পর এর আর কোনো অর্থ নেই। আমার চোখে এর কোনো মূল্যই নেই।’আগেই বলা হয়েছে, ডাবল সেঞ্চুরি করে এর আগে কেউ ম্যাচ হারেনি। এই ক্লাবে ব্রুকই প্রথম।
তবে ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়েও হারার ঘটনা আগে আছে।৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়ব্রুকের আগে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলে হারের তালিকায় শীর্ষে ছিলেন জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি।
সূত্র: প্রথম আলো