খুলনা নগরে ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। গ্রেপ্তারও হয়নি কেউ। দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিকভাবে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড দুটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাশাপাশি নগরের অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ ও আধিপত্য বিস্তারের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়।
একই দিন সন্ধ্যার পর জিন্নাহপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় খুশি (২৫) নামের এক গৃহবধূকে।এ দুই ঘটনায় মামলা করার জন্য সংশ্লিষ্ট পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে জানিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যরা আজ শুক্রবার আসার কথা জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো