বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। একই ই-মেইলে গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে পাঠানো ই-মেইলটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্ট হওয়ার কথা।
হুমকির ই-মেইলে ওই দিন সেখানে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে।গুগলে তারকাদের বাড়ির খোঁজ, নিশানায় সালমান? শঙ্কায় বলিউডসেদিন মৃত্যুর মুখে পড়েও ফিরে এসেছিলেন অমিতাভপ্রতি রোববার অমিতাভ বচ্চন ‘জলসা’র উঠানে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেনই-মেইলে কী বলা হয়েছেআজ শুক্রবার বেলা ১১টা ৩১ মিনিটে পাঠানো ই-মেইলে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়।
পাশাপাশি ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার কথা উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো