‘আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে’—শৈশবের পরিচিত এই ছড়ার সঙ্গে জড়িয়ে আছে বাংলার প্রকৃতি ও কৃষিজীবনের গভীর সম্পর্ক। আষাঢ়ের বৃষ্টি, শরতের কাশফুল, হেমন্তের সোনালি ধান, শীতের কুয়াশা কিংবা বসন্তের মৃদু বাতাস—প্রতিটি ঋতু বাঙালির সাহিত্য, উৎসব ও জীবনযাত্রায় আলাদা পরিচয় বহন করে। অথচ এখন কখনো বর্ষার মাঝেও অনাবৃষ্টি, কখনো শরৎ-হেমন্তে ভ্যাপসা গরম ও অতিবৃষ্টি।
প্রকৃতির এই পরিবর্তন প্রশ্ন জাগায়: পঞ্জিকায় ছয় ঋতু থাকলেও বাস্তবে তাদের চেনা বৈশিষ্ট্য কি ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে?প্রথমেই একটি বৈজ্ঞানিক বিষয় পরিষ্কার করা প্রয়োজন। বাংলা পঞ্জিকায় ছয়টি ঋতু থাকলেও আবহাওয়াবিজ্ঞানীরা বিশ্লেষণের প্রয়োজনে বাংলাদেশের জলবায়ুকে তিন বা চারটি প্রধান মৌসুমে ভাগ করেন। তাই ‘ছয় ঋতু তিন ঋতু হয়ে গেছে’ বলা যথাযথ নয়।
বরং উদ্বেগের বিষয় হলো তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার পরিবর্তনে ঋতুগুলোর পরিচিত অনুভূতি এবং কৃষি ও প্রকৃতির স্বাভাবিক সময়সূচি কীভাবে বদলাচ্ছে।
সূত্র: প্রথম আলো