বিলিয়নিয়ারদের দ্বীপে বাড়ি, ভূমধ্যসাগরে ইয়টে অবকাশযাপন, অভিজাত ক্লাব আর আন্তর্জাতিক বিনিয়োগের জগৎ—জ্যারেড কুশনার ও ইভাঙ্কা ট্রাম্পের জীবনযাপন বরাবরই কৌতূহলের বিষয়।
সেই বিলাসী জীবনের আড়ালেই এবার নতুন আর্থিক প্রশ্ন তুলে ধরেছে ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানী প্রতিবেদন।ফ্লোরিডার সমুদ্রতীরবর্তী বাড়ি, ভূমধ্যসাগরের নীল জলরাশি আর ইয়টে ভেসে বেড়ানোর অবকাশ—জ্যারেড কুশনার ও ইভাঙ্কা ট্রাম্পের জীবনযাপনের ছবিটা অনেকটা আন্তর্জাতিক বিলাসবহুল লাইফস্টাইল ম্যাগাজিনের পাতার মতো।ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জামাতা জ্যারেড কুশনারযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার একাধারে রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা।
তাঁর স্ত্রী ইভাঙ্কাও একসময়ের ফ্যাশন ব্যবসা ও লাইফস্টাইল জগতের পরিচিত মুখ।২০২৬ সালের আগস্টে ইতালির সিসিলি দ্বীপের তাওরমিনায় ছুটি কাটাতে দেখা যায় এই দম্পতিকে।
সূত্র: প্রথম আলো