মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি গির্জায় গতকাল শুক্রবার সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। ওই সময় গির্জাটিতে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন চলছিল।জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়েতাহ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, কারাক প্রশাসনিক অঞ্চলের হামুদ এলাকার একটি গ্রামে গ্রিক অর্থোডক্স গির্জায় ওই হামলা হয়। এ ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, আহত অন্তত ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা সবে শুরু হয়েছিল। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এরপর সন্দেহভাজন বন্দুকধারীরা গির্জায় ঢুকে পড়ে। কয়েক মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালানো হয়।হামলাকারীদের ধরতে অভিযান চলছে জানিয়ে আল-মায়েতাহ বলেন, ‘তাঁদের পাকড়াও করা হবে।
আমাদের জাতীয় ঐক্যে আঘাত হানতে দেওয়া হবে না।’হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা সবে শুরু হয়েছিল।
সূত্র: প্রথম আলো