সামাজিক মাধ্যমের টুকরা টুকরা আলাপের গণ্ডি পেরিয়ে এখন মূলধারার গণমাধ্যমেও উঠে আসছে মাদ্রাসায় শিশুদের ওপর নিপীড়নের ঘটনা। সে প্রেক্ষিতে ২৯ জুলাই ২০২৬ প্রথম আলোতে মনযূরুল হকের এ লেখা প্রকাশিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে মাদ্রাসায় শিশু নিপীড়নের ঘটনা আবারও আলোচনা তৈরি করেছে। পাঠকের আগ্রহ বিবেচনায় লেখাটি পুনঃপ্রকাশ করা হলো।লুঙ্গি-গেঞ্জি পরা এক শিক্ষক দুই হাতে ধরা মোটা একটি লাঠি দিয়ে ৮-৯ বছরের এক শিশুকে বেধড়ক পেটাচ্ছেন।
হাত ক্লান্ত হয়ে পড়লে মারলেন লাথি। এরপর শিশুর সামনে বসে তার মুখে-পেটে ঘুষির পর ঘুষি চালালেন। একই বয়সী কতগুলো শিশু লাইন বেঁধে বসে আতঙ্ক নিয়ে সেই দৃশ্য দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বর্বর দৃশ্যটি দেখেছেন অসংখ্য মানুষ; আমিও দেখেছি।যদিও এই দৃশ্য আমার কাছে নতুন নয়।
গৌরনদী মাদ্রাসা-মসজিদের দোতলায় মুফতি হুজুর দুই হাতে বাঁশের মোটা লাঠি দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে পেটাচ্ছেন, আর আমরা ছোট ছোট শিশুরা তাদের কাতরাতে দেখছি, তীব্র চিৎকার শুনছি—এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে।
সূত্র: প্রথম আলো