কীর্তিনাশা নদীর অদূরেই শরীয়তপুর শহর। এ শহরের পাশ দিয়েই পদ্মার এ শাখানদী সাপের মতো এঁকেবেঁকে গেছে। শরীয়তপুর সদরে এ নদীর তীর ঘেঁষে মুন্সিরহাট বেদেপল্লির অবস্থান। প্রায় ৩৫ বছর ধরে তারা এখানে বসবাস করে আসছে। এই পল্লিতে ২৫০টি পরিবার থাকছে। শিক্ষার সুবিধা এখানে খুবই অপ্রতুল।
নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা ভোগেন নানা পুষ্টিহীনতায়।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর বিকেলে সেখানে ছুটে যান শরীয়তপুর বন্ধুসভার বন্ধুরা। বেদেপল্লির অর্ধশতাধিক শিশুশিক্ষার্থীর মধ্যে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
বাচ্চারা এসব জিনিস পেয়ে খুবই উচ্ছ্বসিত।মুন্সিরহাট বেদেপল্লির সরদার আব্দুস সাত্তার মাতুব্বর বলেন, ‘প্রথম আলোর তোন মাঝে মাঝেই আমাগো পোলাপানগো খাওন-দাওন ও বিভিন্ন জিনিস দ্যায়।
সূত্র: প্রথম আলো