এই উৎসব মৌসুমে রামলীলা ময়দানের বিক্ষোভ কর্মসূচি পিছিয়ে দিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অনুরোধ জানিয়েছে দিল্লির ব্যবসায়ীদের একটি সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। তাদের ভাষ্য, অক্টোবর মাসে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির কারণে ব্যবসায়ীদের ৩ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে।
নভেম্বরে বিক্ষোভ কর্মসূচি জারি থাকলে লোকসানের পরিমাণ ১০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।গতকাল শুক্রবার রাহুল গান্ধীকে চিঠিটি লিখেছেন দিল্লির চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল।সংগঠনের আরজি, অক্টোবর-নভেম্বরের উৎসবের মৌসুমে দিল্লির ব্যবসায়ীরা ২৫ হাজার কোটি রুপির বাণিজ্য করে থাকেন।
মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কনট প্লেস থেকে শুরু করে মধ্য দিল্লির ব্যবসায়ীরা ইতিমধ্যে বিপুল লোকসানের মুখোমুখি হয়েছেন।
সূত্র: প্রথম আলো