ঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) মাথার চুল কেটে এবং শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে হরিণাকুণ্ডু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
দুপুরে হরিণাকুণ্ডু থেকে মামলার ১ নম্বর আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করা হয়।
অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।বাড়িতে ঢুকে চুল কেটে দেওয়া হলো নারীর, শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়াএর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই নারীর বাড়িতে ঢুকে মাথার চুল কেটে ও শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতন করা হয়।পুলিশ জানায়, ওই গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে আনোয়ারের স্ত্রী আন্না খাতুন, দুই মেয়ে ও ছেলে এ ঘটনা ঘটায়।
সূত্র: প্রথম আলো