কারও স্বপ্ন উত্তাল সমুদ্রের ঢেউয়ে সার্ফিং করা, কারও আবার শচীন টেন্ডুলকারের মুখোমুখি বসে সাক্ষাৎকার নেওয়া! স্বপ্ন, জীবনের চড়াই-উতরাই পার হওয়া, খেলাধুলা আর প্রাণখোলা হাসি-গানের এক দারুণ মিশেল ছিল ১১৪তম কিআড্ডা। ২৪ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এই আড্ডায় কিশোর আলোর নতুন-পুরোনো পাঠকেরা মেতে ওঠে গল্প, গান আর নানা অভিজ্ঞতা ভাগাভাগিতে।আড্ডার শুরুতে দেখানো হয় কিশোর আলোর জন্মদিন উপলক্ষে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘ফাতিমা’।
এতে উঠে আসে নারী সার্ফার ফাতিমা আক্তারের গল্প। দারিদ্র্য ও নানা প্রতিকূলতা জয় করে কীভাবে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, সেই গল্প অনুপ্রাণিত করে উপস্থিত সবাইকে।লেখক ও সাংবাদিক মো. সাইফুল্লাহ রিয়াদের পরামর্শ, লেখার শুরুতেই প্লট বা চরিত্র নির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।এরপর আড্ডায় যোগ দেন লেখক ও সাংবাদিক মো. সাইফুল্লাহ রিয়াদ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর মোবাইল ফোন চুরি যাওয়ার একটি ঘটনা শোনান তিনি।
মোবাইলের দাম পুষিয়ে নিতে তিনি নিয়মিত ক্লাস করেছেন, ভালো ফলাফল করায় পেয়েছেন বিনা বেতনে পড়ার সুযোগ।
সূত্র: প্রথম আলো