হাত ফসকে মেঝেতে পড়ে যাওয়া প্রিয় খাবারটি মাত্র ৫ সেকেন্ডের মধ্যে তুলে মুখে পুরে দেওয়ার আগে কেউ কি কখনো ভেবে দেখেছে, সেখানে ওঁত পেতে আছে কোন ভয়ংকর অদৃশ্য ঘাতক? বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে আসা জুতোর তলায় লুকিয়ে থাকা সেই রোমহর্ষক ব্যাকটেরিয়াগুলোর গল্প কি তবে চিরতরে বদলে দেবে ছোটবেলার সেই নিরীহ বিশ্বাস...ফাইভ-সেকেন্ড রুল। ছোটবেলায় এই নিয়মের সঙ্গে পরিচিত হয়েছি।
ব্যাপারটি হলো, খুব সুস্বাদু কোনো খাবার হাত ফসকে হঠাৎ মেঝেতে পড়ে গেলে, ৫ সেকেন্ড পার হওয়ার আগেই যদি সেটি তুলে ফেলা যায়, তবে তা খাওয়া নিরাপদ! এর পেছনের যুক্তিটি শুনলে বেশ মজাই লাগে।অনেকেরই বিশ্বাস, মেঝেতে ঘাপটি মেরে থাকা জীবাণু, ধুলোবালি বা পোষা প্রাণীর লোম নাকি হঠাৎ করে খাবারের আগমন দেখে হকচকিয়ে যায়। জীবাণুদেরও তো পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে!
আর ঠিক সেই সুযোগে বিদ্যুৎগতিতে খাবার তুলে নিলে জীবাণুরা আর সেটিকে ‘নোংরা’ করার সময় পায় না।
সূত্র: প্রথম আলো