চিনি ছাড়া ব্ল্যাক কফি কম ক্যালরির পানীয় হিসেবে জনপ্রিয়। রক্তে শর্করা, কোলেস্টেরল ও লিভারের স্বাস্থ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে রয়েছে নানা গবেষণা। তবে উপকার পেতে কী জানা জরুরি?সকালের শুরুতে এক কাপ ব্ল্যাক কফি অনেকেরই নিয়মিত অভ্যাস। চিনি ও দুধ ছাড়া কফিতে ক্যালরির পরিমাণ কম থাকায় ওজন নিয়ন্ত্রণে আগ্রহীদের কাছেও এটি বেশ জনপ্রিয়।
পাশাপাশি রক্তে শর্করা নিয়ন্ত্রণ, কোলেস্টেরল ও লিভারের স্বাস্থ্য নিয়ে কফির সম্ভাব্য উপকারিতার কথাও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে ব্ল্যাক কফি পান করলেই এসব সমস্যা নিয়ন্ত্রণে থাকবে, এমনটা ভাবার সুযোগ নেই।
এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে, কিন্তু কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়।ডায়াবেটিসের সঙ্গে কফির সম্পর্কদীর্ঘমেয়াদি পর্যবেক্ষণমূলক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত কফি পান করেন এমন মানুষের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলক কম হতে পারে।
সূত্র: প্রথম আলো