বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে ঢাকার অবস্থান পঞ্চম। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে আটটার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৩। এ মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার ৯ স্থানে আজ বায়ুদূষণের মাত্রা অনেক বেশি।
একটি স্থানে মাত্রা খুব অস্বাস্থ্যকর।তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুচিং ও ভারতের মুম্বাই শহরের স্কোর ছিল যথাক্রমে ২১০ ও ১৯১।ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৮৮ দশমিক ৫ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ১৭ গুণ বেশি।
ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।ঢাকা শহরের কোথায় কত দূষণঢাকার পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ, স্কোর ২০১।
সূত্র: প্রথম আলো