‘ডিগার’ সিনেমার লুকে টম ক্রুজহলিউডের তারকা টম ক্রুজের সিনেমা মানেই দর্শকের প্রত্যাশা থাকে দুর্দান্ত অ্যাকশন, চোখধাঁধানো স্টান্ট আর টানটান উত্তেজনা। কিন্তু সেই পরিচিত ছকের বাইরে গিয়ে নির্মিত ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত সিনেমাটির নির্মাণ ও প্রচারণায় বিপুল অর্থ ব্যয় হলেও আয় হয়েছে তুলনামূলকভাবে সামান্য।
সমালোচকেরা মনে করছেন, এই ব্যর্থতার পেছনে সম্ভাব্য পাঁচটি কারণ রয়েছে। বিপুল বাজেটে আয় তুলতে হিমশিম ‘ডিগার’ নির্মাণে ব্যয় হয়েছে ১৫ থেকে ১৮ কোটি ডলার। এর সঙ্গে প্রচারণায় খরচ হয়েছে আরও প্রায় ১০ কোটি ডলার। ফলে সিনেমাটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২৫ থেকে ২৮ কোটি ডলার। এ তথ্য প্রযোজনা প্রতিষ্ঠানের।
বিভিন্ন হিসাব অনুযায়ী, প্রেক্ষাগৃহের আয় থেকে খরচ পুষিয়ে নিতে বিশ্বব্যাপী ৩০ থেকে ৩৫ কোটি ডলারের ব্যবসা করবে সিনেমাটি এমন ধারণা ছিল প্রতিষ্ঠানের।
সূত্র: প্রথম আলো