ফেসবুকে অভিনেতা অক্ষয় কুমারের উদ্দেশে লেখা ইউটিউবার ধ্রুব রাঠির চিঠি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সেই চিঠি নিয়ে বিভিন্ন জনমতের স্রোতে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।কিছু দিন আগে বলিউডের আরেক অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুই দুষ্কৃতকারী। সেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে মুম্বাই অপরাধজগতের কুখ্যাত সংগঠন লরেন্স বিষ্ণোই গ্যাং।
এ হামলার কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই ঘটনার জের টেনেই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের উদ্দেশে খোলাচিঠি লিখেছেন ধ্রুব রাঠি।প্রসঙ্গত বলিউডের বিজেপি–ঘনিষ্ঠ অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমারের স্থান প্রথম সারিতে। ২০১১ সালে দিল্লির মসনদে বসার পর যে কয়জনকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার মধ্যে অক্ষয় ছিলেন।
এই সব কারণ বিবেচনা করেই যে তাঁকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার, তা বোঝাই যাচ্ছে।চিঠির শুরুতেই রাঠি লিখেছেন, ‘অক্ষয়, এই গুন্ডাদের যে অমিত শাহই নিরাপত্তা দিচ্ছেন, তা তুমি ভালো করেই জানো।
সূত্র: প্রথম আলো