মানুষ স্বভাবতই ভুলের ঊর্ধ্বে নয়। শয়তানের প্ররোচনা, নফসের তাড়না বা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে মানুষের দ্বারা বড় কোনো পাপ (কবিরা গুনাহ) হয়ে যাওয়া অস্বাভাবিক নয়।ইসলামে বড় পাপ বলতে সেসব অপরাধকে বোঝায়, যার জন্য কোরআন ও হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে—যেমন শিরক, মানুষ হত্যা, ব্যভিচার, সুদ খাওয়া বা পিতা-মাতার অবাধ্য হওয়া।বড় পাপ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেয়।
তবে ইসলাম কখনো মানুষকে হতাশ হতে শেখায় না। পাপ যত বড়ই হোক না কেন, ফিরে আসার পথ সর্বদা খোলা।সুরা জুমার, আয়াত: ৫৩যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হোয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল।১. আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া পাপ করার পর শয়তানের সবচেয়ে বড় চাল হলো মানুষকে হতাশ করে দেওয়া, যেন সে ভাবে—‘আমি এত বড় পাপ করেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না’।
ইসলামে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে আলাদা একটি বড় পাপ হিসেবে ধরা হয়।মহান আল্লাহ আশার বাণী শুনিয়ে বলেছেন, ‘বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হোয়ো না।
সূত্র: প্রথম আলো