গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানের যাত্রী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুরের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।
তাঁরা মুকসুদপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।মুকসুদপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে খুলনা থেকে মুকসুদপুরগামী মাছবাহী পিকআপ ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দেয়। পিকআপটি মহাসড়কের পাশে উল্টে যায়। অটোভ্যানটি ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মুকসুদপুরের দিকে যাচ্ছিল।
এ ঘটনায় ভ্যানচালক সামান্য আঘাত পেলেও বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
সূত্র: প্রথম আলো