সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি করার ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা করা হয়। ভোরে কার্যালয় থেকে বিকট শব্দ শুনে নিচে নেমে এসে গাড়ির পেছনের ডানপাশের দরজার কাচ ভাঙা দেখতে পান বলে মামলার এজাহারে জানান আসিফ আকবর। গতকাল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজ রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আসিফ আকবর বাদী হয়ে এই মামলা করেছেন।
পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলিমামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়িটি পার্কিং করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন আসিফ আকবর।
সূত্র: প্রথম আলো