আজ নিউরাল টিউব ডিফেক্ট দিবস। গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড তৈরি হয় নিউরাল টিউব থেকে। গর্ভাবস্থার প্রথম তিন মাসে এটি যথাযথভাবে তৈরি না হলে নিউরাল টিউব ডিফেক্ট হয়। এতে মস্তিষ্ক ও মেরুদণ্ডের নানা ধরনের জন্মগত জটিলতা হতে পারে। নিউরাল টিউব ডিফেক্ট একটি প্রতিরোধযোগ্য কিন্তু অত্যন্ত জটিল সমস্যা।
এটি হওয়ার নেপথ্যে রয়েছে— ● মায়ের ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইনের ঘাটতি ● পরিবেশগত দূষণ ● জেনেটিক কারণ কীভাবে প্রতিরোধ করা যায়নিউরাল টিউব ডিফেক্ট ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। এ জন্য ৪টি মূল স্তম্ভ আছে। গর্ভপূর্ব যত্ন: গর্ভধারণের কমপক্ষে তিন মাস আগে থেকে মায়ের পুষ্টির প্রস্তুতি শুরু করতে হবে। ফলিক অ্যাসিড: সারা বছর থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইমারি কেয়ার সেন্টারে বিনা মূল্যে ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করা হয়।
গর্ভধারণের তিন মাস আগে থেকে এটি নিয়মিত সেবন করতে হবে।খাদ্য ফর্টিফিকেশন: আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যে ফলিক অ্যাসিডের মিশ্রণ বাধ্যতামূলক করা দরকার।পারিবারিক ও সামাজিক পুষ্টি সচেতনতা: ঘরে ঘরে শাকসবজি ও ফলিক অ্যাসিডযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম অনিক এখন কোথায়চিকিৎসাএনেনকেফালি বা অসম্পূর্ণ মস্তিষ্ক হলে শিশু বাঁচে না।
সূত্র: প্রথম আলো