ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপি নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ও আশ্রবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদকে সরিষা এলাকা থেকে আর নয়ন মণ্ডলকে আশ্রবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক রিয়াজুল আলম ওরফে শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশের তিন সদস্য আহত হন এবং পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল আলম ওরফে শাহীনএ ঘটনায় পরদিন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
সূত্র: প্রথম আলো