জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণের দায়ে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. মুছা মিয়া (৩৩)। তাঁর বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডি গ্রামে।
২০২০ সালের ওই ঘটনার সময় তিনি দেওয়ানগঞ্জ উপজেলার একটি গ্রামের মসজিদের ইমাম ছিলেন। আজ রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগী শিশুটির বয়স ছিল ১৫ বছর। সে প্রতিদিন সকালে ওই মসজিদে আরবি পড়তে যেত। ইমাম প্রায়ই অন্য শিশুদের ছুটি দিয়ে তাকে রেখে দিতেন এবং তাকে দিয়ে মসজিদ পরিষ্কারের কাজ করাতেন। একপর্যায়ে শিশুটিকে বিয়ের প্রলোভন দেখান।
২০২০ সালের ২৮ নভেম্বর অন্যদিনের মতো অন্য শিশুদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে রেখে দেন ইমাম।
সূত্র: প্রথম আলো