স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে ধারদেনায় জর্জরিত হয়েছেন। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক কষ্টে। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন রিকশাটিও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে নিজেও ঠিকমতো কাজ করতে পারছেন না। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন রিকশাচালক মো. সিদ্দিক শেখ (৫৬)।
তাঁর এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভা।২৫ অক্টোবর দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়ায় সিদ্দিক শেখের বাড়িতে গিয়ে রিকশা মেরামতের জন্য তাঁকে আর্থিক সহায়তা দেন বন্ধুসভার সদস্যরা।সিদ্দিক শেখের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, এক ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন তিনি। রিকশা চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই চলত সংসার। প্রায় চার বছর আগে স্ত্রী নুর জাহান বেগমের শরীরে ক্যানসার ধরা পড়ে।
দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়।
সূত্র: প্রথম আলো