বয়স তাঁদের জনপ্রিয়তার পথে বাধা নয়। ৯৬ বছর বয়সী গ্র্যান্ডমা দ্রোনিয়াকের অনুসারী দেড় কোটি, আর অন্য প্রবীণ নারীরাও ফ্যাশন, রান্না ও ঘর সামলানোর ভিডিও দিয়ে মন জয় করছেন তরুণদের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাফল্য বদলে দিচ্ছে বয়স নিয়ে প্রচলিত সামাজিক ধারণা। ফ্যাশন, রান্না কিংবা ঘর সামলানোর টিপস শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তারা। একজনের বসয় ৯৬, অন্যদেরও ৮০ পেড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে বয়স যে বাধা নয়, তারই প্রমাণ দিচ্ছেন কয়েকজন প্রবীণ নারী। তাঁদের কেউ ব্র্যান্ডের সঙ্গে কাজ করে নিজের পরিচর্যার খরচ চালাচ্ছেন, কেউ আবার রান্নার ভিডিও দিয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষের মন জয় করে নিচ্ছেন।
তরুণদের ভিড়ে এই ‘গ্র্যান্ডমা ইনফ্লুয়েন্সার’রা বদলে দিচ্ছেন বয়স ও জনপ্রিয়তা নিয়ে প্রচলিত ধারণা।৯৬ বছরেই তারকা গ্র্যান্ডমালিলিয়ান দ্রোনিয়াককে তাঁর অনুসারীরা চেনেন ‘গ্র্যান্ডমা দ্রোনিয়াক’ নামে।
সূত্র: প্রথম আলো