সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার বিকেলে ওই কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।এসি ল্যান্ড আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার বিকেলে সিলেট থেকে তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে ঢাকায় নিয়ে যান।‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবারএসি ল্যান্ড আরিফুর তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পরপর দুটি পোস্ট করেন।
সূত্র: প্রথম আলো