ছেলের মাদকাসক্তি ছাড়াতে সৌদি আরবে পাঠানো হয়েছিল, দুবার ভর্তি করা হয়েছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। তবু আসক্তি দূর হয়নি তাঁর। স্বজনদের অভিযোগ, নেশার ঘোরে ছেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। ঝগড়া থামাতে গেলে বাবাকে তাড়া করেন তিনি। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলেও রক্ষা পাননি বাবা। ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে পলাতক।
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বন্নাভিটা এলাকায় গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম আবদুস সামাদ (৬০)। অভিযুক্ত তাঁর একমাত্র ছেলে আনোয়ার হোসেন (৩৫)।স্বজনদের ভাষ্য, রোববার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান আনোয়ার। ঝগড়া থামাতে এগিয়ে যান সামাদ। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার বাবার দিকে তেড়ে যান।
ভয়ে সামাদ দৌড়ে প্রতিবেশী মো. শহীদের বাড়িতে আশ্রয় নেন।
সূত্র: প্রথম আলো