কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ব্যক্তিকে আটক করে নিকলী থানা–পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে শিশুটির মা আজ সোমবার মামলা করলে তাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।মো. ইশতিয়াক আহম্মেদ, ওসি, নিকলী থানাঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তাঁর মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল।
রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়লে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়।
সূত্র: প্রথম আলো