ফ্লাইট বিপর্যয়ের কারণে বাংলাদেশে আটকা পড়া যেসব সৌদি প্রবাসীর আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাঁরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির উন্নতি বুঝে কর্মীরা যখন সৌদিতে যেতে পারবেন; দেশটির সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাঁরা দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটন রোডের নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী। সৌদি আরবের প্রযোজ্য নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করে দক্ষ কর্মীর অভিবাসন সম্প্রসারণ নিয়ে এ সভার আয়োজন করা হয়।
পরে মন্ত্রণালয় থেকে আজ সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে।
সূত্র: প্রথম আলো