কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো বন্ধুসভা। ২৫ অক্টোবর রাতে কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্য ও উপদেষ্টারা করিমগঞ্জ উপজেলার কান্দাইল বাকপাড়া এলাকায় ছুটে যান। সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক গোলাপ মিয়া, পুরোনো কাগজ বিক্রেতা নূরে আলম ও গাড়িচালক সাইফুল ইসলামের হাতে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
পৃষ্ঠপোষকতা করেছেন বন্ধুসভার উপদেষ্টা ও সমাজসেবক মো. জাকারিয়া।এ সময় বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ, উপদেষ্টা মো. আল আমিন, বন্ধু আব্দুল কাদির, আজহারুল ইসলাম, মো. রুবেল, সাজু আশরাফ, হানিফ মিয়া, চান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ।জানা যায়, ২২ অক্টোবর দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে কৃষক গোলাপ মিয়ার বসতঘরে আগুন লাগে।
পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের পুরোনো কাগজ বিক্রেতা নূরে আলম ও গাড়িচালক সাইফুল ইসলামের বসতঘরে।
সূত্র: প্রথম আলো