পেস্তা থেকে পান্না, মিন্ট থেকে ঘাস-সবুজ—২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মের ফ্যাশনে এক রঙের নানা রূপ। শ্যানেল, প্রাদা ও লোয়ির রানওয়ে বলছে, সবুজ এবার পোশাকে আনছে সতেজতা, বৈচিত্র্য ও নতুন নান্দনিকতা।ফ্যাশনে রঙের ভূমিকা কেবল সৌন্দর্য বাড়ানো নয়; এটি সময়ের মনোভাব, জীবনযাপনের পরিবর্তন ও মানুষের রুচিরও প্রতিফলন। সেই বিবেচনায় ২০২৭ সালের বসন্ত-গ্রীষ্মের (স্প্রিংসামার ২০২৭) ফ্যাশনে সবুজের বিস্তৃত উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
নিউইয়র্ক, লন্ডন, মিলান ও প্যারিসের রানওয়েতে একটিমাত্র সবুজ নয়, বরং নানা শেডের সম্মিলন দেখা যাচ্ছে। ফ্যাশনইউনাইটেডের বিশ্লেষণে এই প্রবণতাকে মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য কালার স্টোরি হিসেবে তুলে ধরা হয়েছে।রানওয়েতে সবুজের নানা রূপশ্যানেলের সংগ্রহে পেস্তা-সবুজের সঙ্গে মুক্তার মতো কোমল গোলাপির মেলবন্ধন চোখে পড়ে। প্রাদায় সেজ-সবুজ ও পান্না-সবুজের সঙ্গে ধূসর রঙের সমন্বয় তৈরি করেছে পরিমিত অথচ আধুনিক আবহ।
অন্যদিকে, লোয়ির সংগ্রহে উজ্জ্বল সবুজের সঙ্গে ক্রিম ও সাদার ব্যবহার পোশাকে এনেছে দৃশ্যমান বৈপরীত্য।শ্যানেলের সবুজএই বৈচিত্র্যই স্প্রিংসামার ২০২৭-এর সবুজকে আকর্ষণীয় করে তুলেছে।
সূত্র: প্রথম আলো