যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২ হাজার ১৫১ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে খুলনা জেলায়। দ্বিতীয় যশোর জেলা।বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, বোর্ডের অধীন ১০টি জেলার শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছে।
জেলাভিত্তিক ফলাফলে খুলনা জেলা সবচেয়ে বেশি ৫৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১১৬ জন এবং সাধারণ গ্রেডে ৪২৮ জন রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা যশোর থেকে বৃত্তি পেয়েছে ৪৬৫ জন শিক্ষার্থী।
তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৭৮ জন এবং সাধারণ গ্রেডে ৩৮৬ জন রয়েছে।ঢাকা বোর্ডের এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, মেধাবৃত্তিতে মাসে ৬০০, সাধারণে ৩৫০ টাকামেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৭৫ টাকা হারে বৃত্তি পাবে।
সূত্র: প্রথম আলো