১৯৫৬ সালের সুয়েজ সংকটে অপমানজনক রাজনৈতিক ও আর্থিক পরাজয়ের মুখে ব্রিটেনকে মিসর থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল। এতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটেনি, তবে বিশ্বশক্তি হিসেবে তার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে যায়। দুই শতাব্দীর বেশি সময় ধরে বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল শাসন করা ব্রিটেন বুঝতে পারে, অর্থনৈতিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা উপেক্ষা করে আর এককভাবে বিশ্বরাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
প্রায় ৭০ বছর পর প্রশ্ন উঠেছে, ইরানের সঙ্গে যুদ্ধ ও হরমুজ প্রণালির সংকট কি যুক্তরাষ্ট্রের জন্য তেমন পরিণতি ডেকে আনতে পারে?১৯৫৬ সালের জুলাইয়ে মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন। খালের নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং নাসেরের সরকারকে দুর্বল করতে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল সামরিক অভিযান চালায়। তাদের বাহিনী দ্রুত অগ্রসর হলেও অভিযানটি লন্ডনের জন্য আর্থিক সংকটে পরিণত হয়।
ব্রিটিশ মুদ্রা পাউন্ডের ওপর চাপ বাড়ে।
সূত্র: প্রথম আলো