প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে চেয়ারম্যান আরিফুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং এমডি মো. মনজুর মফিজসহ অন্যরা। গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।
গতকাল সোমবার রাজধানীর শান্তা পিনাকলে ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার ব্যাংক এ তথ্য জানিয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান।
অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম নুরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা, বিভিন্ন বিভাগের প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের নিষ্ঠাবান কর্মকর্তাদের দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো