ইইউর সহযোগিতায় কুষ্টিয়ায় ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো।কুষ্টিয়ায় ভাঙাচোরা সড়ক মেরামত, জলাবদ্ধতা ও যানজট নিরসনে বরাদ্দ বেশি দিতে হবে।
পাশাপাশি একাধিক বড় প্রকল্পের মাধ্যমে জেলার উন্নয়নের জন্য জাতীয় বাজেটে বরাদ্দের প্রত্যাশার কথা উঠে এসেছে।গতকাল মঙ্গলবার কুষ্টিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দিশা’র সম্মেলনকক্ষে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে সূচনা বক্তব্য দেন একশনএইড বাংলাদেশ সুশীল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী বিশ্বাস।
সূত্র: প্রথম আলো