মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁকে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিশা।
শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ ও আইনি জটিলতার মধ্যে পড়ে এবার প্রশ্ন তুলেছেন, তাঁর দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার চেষ্টা কারা করছেন, কেনই–বা করছেন।ফেসবুকে দেওয়া ওই পোস্টে তানজিন তিশা দুটি শাড়ি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছবির কোলাজ সংযুক্ত করে দিয়েছেন। পোস্টে তিশা অভিযোগ করেন, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে দেওয়া হয়েছে।
এরপর সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।তিশা আরও লিখেছেন, ‘এত বড় একটা পরিকল্পনা?
সূত্র: প্রথম আলো