২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর অনেক আগেই ইসরায়েলি সামরিক বাহিনী ‘দাহিয়াহ ডকট্রিন’ নামে একটি আক্রমণাত্মক কৌশল তৈরি করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল শত্রুর ঘাঁটিতে এত তীব্র ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো, যাতে প্রতিপক্ষ কখনোই আর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ানোর সাহস না পায়।২০০৬ সালে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে এ নীতি বাস্তবায়ন করা হয়েছিল।
এ কৌশলের নাম ও ধারণার প্রবক্তা ছিলেন গাদি আইজেনকোট, যিনি তখন সামরিক বাহিনীর অপারেশন্স ডিরেক্টরেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এ ঘটনা আমার মনে পড়ে যাওয়ার কারণ হলো, ইসরায়েলে সম্প্রতি কাঙ্ক্ষিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, আইজেনকোট হয়তো দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর এক্সিট পোল অনুযায়ী, আইজেনকোটের মধ্যপন্থী ‘পরিবর্তন জোট’ ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ৫২টি আসনে জয় পেতে পারে।
সূত্র: প্রথম আলো