স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর মতে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের কারণে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ পরিস্থিতিতে ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে,আমাদের এমনটা মনে হচ্ছে না। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন আহত হয়েছেন।
নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে।
সূত্র: প্রথম আলো