বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে খাদ্যে স্বনির্ভরতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। তেলসম্পদের আয় কৃষিতে কাজে লাগিয়ে দেশটি কমাতে চাইছে আমদানিনির্ভরতা। নদী, জলাভূমি আর ভাত-মাছের খাদ্যসংস্কৃতিতে বাংলাদেশের সঙ্গে মিল থাকায় গায়ানার এই উদ্যোগ আমাদের জন্যও হতে পারে শিক্ষণীয়।চাল, ডাল, তেল, সবজি থেকে মাছ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পেছনে আছে নানা কারণ।
আন্তর্জাতিক সংঘাত, জ্বালানি ও পরিবহন ব্যয়, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার অস্থিরতা মিলিয়ে খাদ্যনিরাপত্তা এখন বিশ্বের বহু দেশের জন্য বড় উদ্বেগের বিষয়। অর্থের সংস্থান থাকলেই যে সব সময় প্রয়োজনীয় খাবার পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও আর নেই। এই বাস্তবতার মধ্যে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানা দেখাচ্ছে ভিন্ন এক পথ। তেলসম্পদে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশটি গুরুত্ব দিচ্ছে কৃষি উৎপাদন ও খাদ্যে স্বনির্ভরতার ওপর।
লক্ষ্য, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের মানুষের খাবারের জোগান নিজেরাই নিশ্চিত করা।
সূত্র: প্রথম আলো