রাজধানী ঢাকার একটি অংশসহ চট্টগ্রাম পর্যন্ত বেশ কিছু জেলা মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে এটি বিদ্যুতের চাহিদা-ঘাটতির সমন্বয়ের জন্য করা কোনো লোডশেডিং ছিল না; বরং বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুই ঘণ্টা বিদ্যুৎ পায়নি বহু মানুষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিপর্যয়ের সূত্রপাত মেঘনা ঘাট-হরিপুর সঞ্চালন লাইনে।এই বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে পাওয়ার গ্রিড পিএলসির চারজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের মধ্যে আছেন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে গঠিত তদন্ত কমিটির দুজন। তাঁরা বলছেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ সঙ্গে সঙ্গে জানা যায় না। এটি বের করতে কয়েক দিন সময় লাগে। তবে প্রাথমিকভাবে একটি উৎস শনাক্ত করা হয়েছে।
যেখানে হাইভোল্টেজ গ্রিড লাইনের নিচে কয়েকটি আকাশমণি গাছ পাওয়া গেছে।সঞ্চালন কাজে যুক্ত কর্মকর্তারা বলছেন, গ্রিডে নানা কারণে বিপর্যয় দেখা দিতে পারে।
সূত্র: প্রথম আলো