নেত্রকোনার মদনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে।
আগামী ১১ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।গতকাল বুধবার নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুছ সালামের আদালতে যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করা হয়।নেত্রকোনায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলাবিষয়টি নিশ্চিত করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল কবীর।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে যুক্তিতর্ক চলাকালে বিচারকের অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ চান মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহদী (৩০)।
তিনি বলেন, তাঁর ১২–১৫ শতাংশ জমি আছে।
সূত্র: প্রথম আলো