নওগাঁ বন্ধুসভার একটি ভালো কাজবাল্যবিবাহ, ইভ টিজিং ও সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে নওগাঁর ভীমপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, স্যানিটারি সামগ্রী ও বিভিন্ন ধরনের নাশতা বিতরণ করা হয়।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে নওগাঁ বন্ধুসভার উদ্যোগে ২৫ অক্টোবর এ সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিং শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ এবং শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
একইভাবে সাইবার বুলিংয়ের শিকার হলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
সূত্র: প্রথম আলো