উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) প্রত্যাহার চেয়ে আবেদন করে সংস্থাটি। এই আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
ফলে সাড়ে চার বছরের বেশি সময় আগে চাকুরিচ্যুত শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে পুনর্বহালে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।
সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো