তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। এ প্রকল্পে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমা আনামের সঙ্গে কাজ করবেন এমি পুরস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন তিনি।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিরিজটির সম্প্রচারের তারিখ কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত ও পুরস্কারজয়ী বইয়ের লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই আলোচনায় এসেছে। বইটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল এডিনবরা বুক ফেস্টিভ্যালে।উৎসবের বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়েছিলেন লেখক।
সেখানেই জানানো হয়, যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট বইটি প্রকাশের স্বত্ব কিনেছে।
সূত্র: প্রথম আলো