জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের গতকাল বৃহস্পতিবার রাতের সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
এর ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণের নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে ২০২৯ সালের ২৪ নভেম্বর।এ সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য একদিকে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা ও কাঠামোগত সংস্কারের অপূর্ণতাকেও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আর্থিক সংকট নিঃসন্দেহে এলডিসি উত্তরণের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করেছে।তবে প্রশ্ন হলো, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গত কয়েক বছরে বাংলাদেশ কতটা কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে?
সূত্র: প্রথম আলো