দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া মির্জা। তিনি সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্র্যাব এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রাজধানীর গুলশানের একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্যরা।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের সংগঠন হিসেবে ২০১১ সালে যাত্রা শুরু করে প্র্যাব।
সূত্র: প্রথম আলো