সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট (আধেয়) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের চিন্তা-চেতনা ও কাজকর্মে প্রভাব ফেলছে—এ কথা অস্বীকার করার উপায় নেই।
ভাইরাল কোনো সংবাদ, ছবি বা ভিডিও এবং তা নিয়ে বিতর্ক এখন নিত্যদিনের ঘটনা।তাই সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কোনো কন্টেন্টের প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হবে, একজন মুমিনের জন্য তা অবশ্যই ভাবনার বিষয়।ভার্চুয়াল মাধ্যমে মিথ্যার পরিণতি এ যুগে সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা মানে অন্যের কথা প্রচার করা। স্ট্যাটাস দেওয়া মানে জনসমক্ষে নিজের মত জানানো।
কারও পোস্ট বা ছবিতে মন্তব্য করা আর বাস্তবে কারও সম্পর্কে মন্তব্য করা একই কথা।ফলে কথা বলা, দেখা ও প্রচার করা নিয়ে কোরআন-হাদিসে যে নির্দেশনা আছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও তা-ই প্রযোজ্য।বরং বাস্তব জীবনের মিথ্যার চেয়ে অনলাইনে এই জগতের মিথ্যা বেশি ক্ষতিকর।
সূত্র: প্রথম আলো