আগামী ১ ডিসেম্বর সারা দেশে একযোগে সাংস্কৃতিক উৎসব শুরু হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ কথা জানিয়েছেন।
উৎসবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউল, ভাটিয়ালি, জারি ও সারিগানের পাশাপাশি পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানো ও তরুণদের ব্যান্ড সংগীতের আয়োজন থাকবে।গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে দুই দিনের ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নজরুলবর্ষ উপলক্ষে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদান পুনরুজ্জীবিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সূত্র: প্রথম আলো