বিশ্বজুড়ে স্মার্টফোন–শিল্পে ভাঁজযোগ্য বা ফোল্ডেবল প্রযুক্তির প্রতিযোগিতা দেখা যাচ্ছে। অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুও বাজারে আসার পরপরই স্ক্রিনে ফাটল ও হিঞ্জ বা কবজায় সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলকে খোঁচা দিয়ে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।
ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে স্যামসাং দাবি করেছে, নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৮ অ্যাপলের আইফোন ডুওর চেয়ে অনেক পাতলা ও হালকা। ভিডিওতে একটি সবুজ আপেলকে কেটে টুকরা করে ভাঁজ করার চেষ্টার মাধ্যমে অ্যাপলের ফোল্ডেবল বাজারে প্রবেশকে ব্যঙ্গ করা হয়। এরপর স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ ডিভাইসটি সামনে আনা হয়।প্রচারণার ভিডিওতে দুটি হার্ডওয়্যার তুলনা তুলে ধরা হয়েছে।
স্যামসাং দাবি করেছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ অ্যাপলের আইফোন ডুওর চেয়ে ১.৬ মিলিমিটার বেশি পাতলা ও ৫৩ গ্রাম বেশি হালকা।
সূত্র: প্রথম আলো