মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘বীরের কণ্ঠে একাত্তরের গল্প’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৩০ অক্টোবর ঈশ্বরগঞ্জের থানাঘাটের মুক্তিযোদ্ধা বধ্যভূমিতে এটি অনুষ্ঠিত হয়।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ। তিনি ১৯ বছর বয়সে তারুণ্য ও একবুক সাহস নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
১১ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন তিনি।উপদেষ্টা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ জানান, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের সাত দিন আগেই শত্রুমুক্ত হয়েছিল ঈশ্বরগঞ্জ। ৯ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ হানাদারমুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের কবল থেকে ঈশ্বরগঞ্জ মুক্ত হয়েছিল।সেদিনের স্মৃতিচারণা করে হাবিবুর রহমান হলুদ বলেন, ‘আমরা তিন প্লাটুন মুক্তিযোদ্ধা ঈশ্বরগঞ্জকে শত্রু মুক্ত করার অঙ্গীকার পূরণ করেছিলাম ১৯৭১ সালের ৯ ডিসেম্বর।
সূত্র: প্রথম আলো