জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে আজ। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। তবে সেঞ্চুরি মাত্র দুটি। দুটিই আবার একই দলের হয়ে। খুলনার হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। রাজশাহীতে বরিশাল–ঢাকা ম্যাচটি অবশ্য ভেজা আউটফিল্ডের কারণে শুরুই হয়নি।নুরুল ও মিঠুনের সেঞ্চুরিদলের আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি ২০ রানও।
আলাদা কেবল নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুন—তাঁদের দুজনের সেঞ্চুরিতে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২২০ রান করে প্রথম দিন শেষ করেছে খুলনা।প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি পাওয়া মিঠুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে আউট হয়ে গেছেন। তবে ১৮০ বলে ১০৪ রান করা নুরুল অপরাজিত আছেন এখনো। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি।
ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত নিয়েছেন ৪ উইকেট।হাসান মুরাদের ৪ উইকেটবীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটকে ২১৮ রানে অলআউট করেছে চট্টগ্রাম।
সূত্র: প্রথম আলো